কেন বিসিবির সম্মাননা নিলেন না সাকিব? – দৈনিক গণঅধিকার

কেন বিসিবির সম্মাননা নিলেন না সাকিব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৩ | ৫:২৮
শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। আর সেই জয়ে নায়ক সাকিব আল হাসান। এই ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেই সঙ্গে ওয়ানডে ইতিহাসের মাত্র ১৪তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব। আর তার এই অর্জনে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব। সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই মাইলফলক ছোঁয়া থেকে চার উইকেট দূরে ছিলেন বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও ফিলিপ সল্ট ছাড়াও ভিন্স এবং রেহানের উইকেট নিয়ে তিনি ৩০০ ক্লাবের সদস্য হন। ইংল্যান্ডের ইনিংসের ৪১তম ওভারে সাকিব আল হাসানের করা দ্বিতীয় বলটি ছিল অফ-স্টাম্পের বাইরে। অভিষিক্ত ইংল্যান্ড স্পিনার রেহান আহমেদ পুল করলেন। সোজা শর্ট মিডউইকেটে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ। ওডিআইতে নিজের ৩০০তম উইকেট পেয়ে যান সাকিব। সেই সঙ্গে যোগ দিলেন তিনি অলরাউন্ডারদের অভিজাত ক্লাবে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসাবে ৩০০ উইকেটের গর্বিত মালিক হলেন সাকিব। তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন ২২৭তম ওয়ানডেতে। সব মিলিয়ে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া ১৪তম বোলার তিনি। ম্যাচে তার বোলিং ফিগার-১০-০-৩৫-৪। এর আগে ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান করেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে ৫০ রানে তৃতীয় ওডিআই জিতে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। আর তিনি হন ম্যাচসেরা। বিসিবি সাকিবকে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট নিতে অস্বীকার করেন সাকিব। তিনি নামও ঘোষণা করতে নিষেধ করেন। সেই সময় তাকে বেশ রাগান্বিতও দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে যে, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তিনি এই সম্মাননা নেবেন না।’ বিসিবির একটি সূত্র জানিয়েছে, এই সম্মাননা ক্রেস্টটি তাকে হয়তো পরে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে- যা তিনি তাৎক্ষণিকভাবে নেননি তা তিনি পরে নেবেন কি-না! এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন