কোরআন পোড়ানো নিষিদ্ধ করছে ডেনমার্ক – দৈনিক গণঅধিকার

কোরআন পোড়ানো নিষিদ্ধ করছে ডেনমার্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৩ | ৫:০৭
ডেনমার্ক শুক্রবার বলেছে, স্ক্যান্ডিনেভিয়ান জাতিতে ইসলামের পবিত্র গ্রন্থের অবমাননা মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম দেওয়ার পর তারা কোরআন পোড়ানো নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। সুইডিশ বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড সাংবাদিকদের বলেন, সরকার একটি বিল পেশ করবে, যা ‘একটি ধর্মীয় স¤প্রদায়ের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্বের বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে।’ আইনটি বিশেষ করে জনসমাগমস্থলে অগ্নিসংযোগ ও অপবিত্রতাকে লক্ষ্য করবে বলেও মন্ত্রী জানান। হামেলগার্ড বলেন, কোরআন পোড়ানো ‘মৌলিকভাবে অবমাননাকর ও সহানুভ‚তিহীন কাজ’, যা ‘ডেনমার্ক ও এর স্বার্থের ক্ষতি করে’। নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা জাতীয় নিরাপত্তাকে কাভার করে। হামেলগার্ড বলেছিলেন যে জাতীয় নিরাপত্তা নিষেধাজ্ঞার মূল ‘অনুপ্রেরণা’ ছিল। নিষেধাজ্ঞার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান ‘অনুপ্রেরণা’ উল্লেখ করে বিচারমন্ত্রী বলেন, ‘আমরা বসে থাকতে পারি না, যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উসকে দিতে যথাসাধ্য চেষ্টা করে।’ আইনটি বাইবেল, তাওরাত বা উদাহরণস্বরূপ, ক্রুশের অবমাননার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা ও দুই বছরের জেল হতে পারে। সূত্র : এএফপি

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন