ক্যাম্প থেকে রোহিঙ্গা নিয়ে গিয়ে যুবলীগের সম্মেলন! – দৈনিক গণঅধিকার

ক্যাম্প থেকে রোহিঙ্গা নিয়ে গিয়ে যুবলীগের সম্মেলন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩ | ৫:০৭
কক্সবাজারের উখিয়ায় উপজেলা যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসে ট্রাকভর্তি ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। আটক ব্যক্তিরা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা ক্যাম্পের নিরাপত্তাবেষ্টনী ফাঁকি দিয়ে অর্থের বিনিময়ে এক প্রার্থীর পক্ষে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলমান যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসেছিলেন বলে স্বীকার করেছেন। আটক হওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশিমসহ কয়েকজন রোহিঙ্গা বলেন, টাকা দেওয়ার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম না কেন আমাদের আনা হলো। পরে শুনেছি এক বড়ভাইয়ের মিছিলে যেতে তারা আমাদের এনেছে। নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের কয়েকজন নেতা জানান, জনসমর্থন বেশি দেখাতে ক্যাম্প থেকে এসব রোহিঙ্গা যুবককে ভাড়ায় এনেছেন একজন প্রার্থী। পরে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। এ ছাড়া অর্থের বিনিময়ে বৃদ্ধ ও মাদ্রাসায় পড়ুয়া শিশুদের সম্মেলনে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে বেরিয়ে পড়া রোহিঙ্গাদের একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যুবলীগের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হয়নি। প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর আজ উখিয়ায় অনুষ্ঠিত হচ্ছে উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত রয়েছেন। যেখানে সভাপতি পদে ৫ ও সাধারণ সম্পাদক পদে ১২ জন যুবলীগ নেতা সম্মেলনের কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল