নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ক্রেজি সেলে ৫০ শতাংশ মূল্যছাড়, হুর ফ্যাশনে পোশাক কিনে ক্রেতার স্বস্তি
ক্রেতার কাছে হালফ্যাশন ও উন্নতমানের পোশাক তুলে দিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড হুর। ক্রেতার কথা চিন্তা করে সব ধরনের পোশাক ক্রেজি সেলে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি করছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী ‘যমুনা গ্রুপ’। তাই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্ট, লেভেল-১, ডি জোনে (দোকান নং-২৪, ২৫, ৩০ ও ৩২) আগত ক্রেতার চোখেমুখে স্বস্তি দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, শুক্রবার ছুটির দিন অনেকেই হুর ব্র্যান্ড থেকে নিজের জন্য পছন্দসই পোশাক কিনছেন। আবার অনেকেই প্রিয় মানুষটির মুখে হাসি ফোটাতে কিনছেন নতুন হালফ্যাশনের পোশাক। এছাড়া আয়ের সঙ্গে ব্যয় মিলিয়ে পরিবারের সবাই মিলে কেনাকাটা করতে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় হুর ফ্যাশন ব্র্যান্ডে।
হুর ফ্যাশনের সহকারী ব্যবস্থাপক কামরুন্নাহার বলেন, হুরের এ শোরুমে সব ধরনের পোশাকে ৫০ শতাংশ ছাড়ে পোশাক বিক্রি করা হচ্ছে। এর মধ্যে মেয়েদের সালোয়ার কামিজ, লন, সিঙ্গেল কুর্তি, ট্রাউজার, দোপাট্টা আর পুরুষদের জন্য রয়েছে-ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, পাঞ্জাবি-পাজামা। এ ছাড়া ৪ থেকে ১০ বছর বয়সের শিশুদের জন্য আছে পোশাকের সমারোহ। এ ছাড়া সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মা-মেয়ে বা বাবা-ছেলে কম্বো। পরিবারের সবার একই ডিজাইনের কাপড়েও ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, হুর ব্র্যান্ড ক্রেতার কথা চিন্তা করে বছরে একবার এ ছাড়ের ব্যবস্থা করে। যা ক্রেতার চাহিদা চিন্তা করে এ অফার চলমান থাকে। তাই ধারাবাহিকভাবে এ বছরও ক্রেজি সেল/২৩ এর আয়োজন করা হয়েছে।
রাজধানীর নতুন বাজার থেকে শোরুমে কেনাকাটা করতে আসা শবনাম পারভিন বলেন, আমি সবসময় হুর থেকে পোশাক কিনি। এ ব্র্যান্ডের পোশাক অনেক উন্নতমানের। এ কাপড় পরে অনেক স্বাচ্ছন্দ্য লাগে। পাশাপাশি ক্রেতার কথা চিন্তা করে তারা পোশাকের মানের তুলনায় দাম অনেক কম রাখে। এছাড়া একমাত্র ক্রেতাদের জন্যই বছরে একবার পোশাক ছাড়ে সরবরাহ করে। তাই এখানে আসা। পছন্দ করে আমারসহ পরিবারের সবার জন্য পছন্দের পোশাক কেনাকাটা করে বাসায় যাচ্ছি।
হুর কর্তৃপক্ষ জানায়, নারীদের অন্যতম পছন্দের স্বাচ্ছন্দ্যময় পোশাক হলো সালোয়ার কামিজ। আর সালোয়ার কামিজের মধ্যে লন হচ্ছে অন্যতম। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে হুরের এ লনগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি পরতেও আরামদায়ক। তাই খুব অল্প সময়েই হুর জয় করে নিয়েছে গ্রাহকদের আস্থা। সবার পছন্দের ব্র্যান্ড হুরের সব পণ্যের ওপর ক্রেজি সেলে ৫০ শতাং ছাড়ে পোশাক বিক্রি করা হচ্ছে। যমুনা ফিউচার পার্কে ইস্ট কোর্ট, লেভেল-১, ডি জোনে হুরের আউটলেটে এসে এ অফারে ক্রেতারা পোশাক কিনতে পারছে। এছাড়া ঘরে বসে অনলাইনেও ক্রেতারা কেনাকাটা করতে পারবেন। এজন্য ক্রেতাদের www.hoorthebrand.com এ গিয়ে পোশাক অর্ডার করতে হবে। পাশাপাশি facebook.com/hoorthebrand এখানেও অর্ডার করতে পারবেন।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।