খুঁড়িয়ে চলছে পাঠদান – দৈনিক গণঅধিকার

খুঁড়িয়ে চলছে পাঠদান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৫৭
খুঁড়িয়ে চলছে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা। বিভিন্ন পলিটেকনিক, মনোটেকনিক এবং কারিগরি স্কুল ও কলেজে (টিএসসি) শিক্ষক পদের ৭০ শতাংশই শূন্য আছে। ৮-১০ বছর ধরে চলছে এ অবস্থা। এছাড়া জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর অধীন কারিগরি প্রতিষ্ঠানেও প্রায় ৬০ শতাংশ শিক্ষক পদ শূন্য। বিভিন্ন টেকনোলজি ও কোর্সের জন্য প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরি নেই। আবার ল্যাবরেটরি থাকলেও তাতে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। এখানেই শেষ নয়, শিক্ষার্থী আগের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বেড়েছে। বিপরীত দিকে তিনটি সেশনে ১৫০ মিনিট ক্লাস হওয়ার কথা। কিন্তু ক্লাসরুম, ল্যাবরেটরি ও যন্ত্রপাতির সংকটের কারণে সব ব্যাচ একত্র করে ৩০-৩৫ মিনিট ক্লাস নেওয়া হয়। অর্থাৎ শিক্ষার্থীরা হাতেকলমে শিক্ষা পাচ্ছেন না। কোনোভাবে সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের পাশের সনদ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে বিদেশে দক্ষ কর্মী পাঠানো বন্ধ হয়ে পড়বে। ডিপ্লোমা শিক্ষার প্রতি মানুষের আগ্রহ আরও কমে যাবে। বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত বিভিন্ন সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আমলাতন্ত্রকে দায়ী করা হয়। সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করে নয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসাবে ২২ ফেব্রুয়ারি জেলায় জেলায় সমাবেশ হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি ইঞ্জিনিয়ার একেএমএ হামিদ। উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, যুগ্মসম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক জিএম আকতার হোসেন প্রমুখ। শামসুর রহমান বলেন, দেশের ইঞ্জিনিয়ারিং কাজের ৮৫ শতাংশই সম্পন্ন হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে। কিন্তু তাদের দমিয়ে রাখতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিধিবিধান করা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ, ২০২০ সালের জাতীয় বিল্ডিং কোড এবং ২০০৮ সালের ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা অন্যতম। বিধিমালার সংজ্ঞায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ‘ইঞ্জিনিয়ার’ স্বীকৃতিই দেওয়া হয়নি। আবার আগে চারতলা ভবন পর্যন্ত নকশা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করতে পারতেন। তখন তিন বছর মেয়াদি ডিগ্রি ছিল। এখন চার বছর মেয়াদি ডিগ্রি। তাই পাঁচতলা ভবন পর্যন্ত নকশার দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু বিধিতে এটা কেবল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে যারা নির্দিষ্ট কোর্স করে থাকেন, কেবল তারাই পারবেন বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে একদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপেক্ষা করা হয়েছে, আরেকদিকে একটি নির্দিষ্ট পেশার কাছে ভবন নির্মাতাদের জিম্মি করার রাস্তা পাকাপোক্ত করা হয়েছে। তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বঞ্চনার কথা প্রধানমন্ত্রী জানেন। এ কারণে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আইডিইবির ৫টি সম্মেলনে সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন। এ সংক্রান্ত ফাইলও উঠেছে। কিন্তু তা উপেক্ষা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থবিরোধী নীতি জারি করা হয়েছে। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা অপশক্তির অদৃশ্য ইশারায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো-বিএনবিসি-২০২০ ও ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিশেষ ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৩৩ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা; সার্ভিস রুল অনুযায়ী পদোন্নতি, কনসেপ্ট অনুযায়ী অর্গানোগ্রাম এবং প্রাইভেট সেক্টরে কর্মরতদের ন্যূনতম বেতন ও পদবি নির্ধারণ করা; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর রাখা, পলিটেকনিক ও টিএসসিতে তীব্র শিক্ষক সংকট দূর এবং ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।