খেলাপি ঋণের বেড়ে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা – দৈনিক গণঅধিকার

খেলাপি ঋণের বেড়ে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১০:৩৯
দেশের ব্যাংক খাতে গত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩৬ হাজার ৬৬২ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ২ শতাংশ। গত মার্চের শেষের হিসাব অনুযায়ী, খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা মোট ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। বিতরণ হওয়া মোট ঋণের পরিমাণ ১৬ লাখ ৪০ হাজার ৮৫৫ কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাহ-উল হক এ তথ্য জানান। তথ্য অনুযায়ী, গত ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। যা মোট ঋণের ৯ শতাংশ। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়ে যায় ৩৬ হাজার ৬৬২ কোটি টাকা, যা মোট ঋণের ২ শতাংশ। মোট খেলাপি ঋণ অংকে দাঁড়ায় এক লাখ ৮২ হাজার ২৯৫ কোটিতে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ২৭ শতাংশ। তাদের বিতরণ করা ঋণের পরিমাণ তিন লাখ ১২ হাজার ২৬৬ কোটি টাকা। মার্চ শেষের হিসাবে, বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৭ দশমিক ২৮ শতাংশ। তাদের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১২ লাখ ২১ হাজার ১১৬ কোটি টাকা। অন্যদিকে, দিকে বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৫ দশমিক ২ শতাংশ; আর মোট বিতরণ করা ঋণের পরিমাণ ৬৬ হাজার ৪৩৭ কোটি টাকা। রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ বৃদ্ধির বিষয়টিকে অস্বাভাবিক বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য বরাদ্দ করা ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের একটি হলো ব্যাংকের খেলাপি ঋণের হার কমানো। ২০২৪ সালের মধ্যে ব্যাংক খাতের খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনতে বলেছে সংস্থাটি। তবে উল্টো এখন খেলাপি ঋণ বাড়ছে। আর উল্লিখিত ৩ মাসে এই বৃদ্ধির হার পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন