গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার – দৈনিক গণঅধিকার

গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার

রংপুর প্রতিনিধি
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ | ১:৫৯
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে । আটক মাসুদ কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের তৃতীয় পুত্র। গঙ্গাচড়া মডেল থানা সুত্রে জানা যায় গত সাড়ে ৩ মাস ধরে পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চত হয়ে র‍্যাব-৬ যশোরের সিপিসি-৩ টিম কে গঙ্গাচড়া মডের থানা পত্রের মাধ্যমে অবহিত করে। এরপর র‍্যাবের উক্ত টিম গত ৪ অক্টোবর অভিযান পরিচালনা করে রাত আনুমানিক সাড়ে সাত টায় যশোরের ঝিকরগাছা ধানার সুডিপুর বাজার এলাকা থেকে আলোচিত বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ মিয়াকে গ্রেফতার করে যশোর কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখেন। খবর পেয়ে তাৎক্ষণিকভারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনন্ত কুমার বর্মন সংগীয় ফোর্সসহ ৪ অক্টোবর রাত ১০ টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার উদ্দেশ্যে রওনা করেন। এবং আসামিকে হেফাজতে গ্রহন করে ৫ অক্টোবর রাত সোহা ৮ টায় গঙ্গাচড়া মডেল থানায় এসে হাজির হন। থানা সূত্রে জানা যায়, মাসুদ উপজেলার উত্তর কোলকোন্দ গ্রামের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি। মামলা নং ১৯ তারিখ ১৮ জুলাই ২০২৫ ইং। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার