গাড়ির ভেতরে নিকের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় বিরক্ত প্রিয়াঙ্কা – দৈনিক গণঅধিকার

গাড়ির ভেতরে নিকের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় বিরক্ত প্রিয়াঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২২
গাড়ির ভেতরে অভিনেত্রী প্রিয়াঙ্কার দিকে এগিয়ে গেলেন নিক জোনাস। ঠোঁটের কাছে নিয়ে গেলেন ঠোঁট। কিন্তু এ ঘনিষ্ঠতা পছন্দ নয় প্রিয়াঙ্কা চোপড়ার। বেজায় বিরক্ত হলেন অভিনেত্রী। কিন্তু কেনো? ‘লাভ এগেইন’ সিনেমার ট্রেলারেই দেখা গেল এই তারকা যুগলকে। সিনেমাটির নায়িকা প্রিয়াঙ্কা। নিক তাতে রয়েছেন ক্যামিও চরিত্র। কাহিনি অনুযায়ী, প্রেম ভেঙে যাওয়ার পর বন্ধুর প্ররোচনায় ব্লাইন্ড ডেটে যায় প্রিয়াঙ্কার চরিত্র মীরা। সেখানেই নিকের চরিত্রের সঙ্গে তার দেখা। অর্থাৎ এই বিরক্তি প্রিয়াঙ্কার নয়, তার রিল লাইফ চরিত্র মীরার। জেমস সি স্ট্রস পরিচালিত ছবি ‘লাভ এগেইন’-এর ট্রেলার ভ্যালেন্টাইনস ডে-র দিনই প্রকাশ্যে এসেছে। ছবিতে প্রিয়াঙ্কার নায়ক ‘আউটল্যান্ডার’ খ্যাত স্যাম হিউটন। তার চরিত্রের নাম রব বার্নস। পেশায় সাংবাদিক রবকে অফিসের কাজের জন্য একটি ফোন দেওয়া হয়। ঘটনাচক্রে সেই ফোন মীরার প্রাক্তন প্রেমিকের। যাকে একের পর এক মেসেজ পাঠাতে থাকে সে। মীরার মেসেজ দেখে ভালো লেগে যায় রবেন। নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলে। মীরার সঙ্গে দেখাও হয় তার। কিন্তু সেই যে মীরার মেসেজগুলো পাচ্ছে, তা জানাতে পারে না। নতুন এই ছবির আরও বড় চমক সিলিন ডিওন। হ্যাঁ, ‘টাইটানিক’ সিনেমার সুরে যে কণ্ঠ সারা বিশ্বকে মুগ্ধ করছিল। সেই সংগীতশিল্পীকেই ছবিতে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে। নিজের চরিত্রেই অভিনয় করেছেন কিংবদন্তি। আগামী ১২ মে আমেরিকার পাশাপাশি ভারতেও নাকি মুক্তি পাবে ছবিটি। সূত্র: সংবাদ প্রতিদিন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল