গৌতম ঘোষের চঞ্চল চৌধুরীকে আবিষ্কারের গল্প – দৈনিক গণঅধিকার

গৌতম ঘোষের চঞ্চল চৌধুরীকে আবিষ্কারের গল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৪ | ৪:৫৭
ভারতীয় নন্দিত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। অনন্য সব চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার-সম্মাননা পেয়েছেন তিনি। তারই নির্মিত সিনেমা ‘মনের মানুষ’-এ অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনার এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। ছবিতে কালুয়া নামের চরিত্রে অভিনয় করেন চঞ্চল। প্রশংসাও পান ঢের। কিন্তু কীভাবে গৌতম ঘোষের নজরে এসেছিলেন তিনি? সেই ঘটনা জানালেন খোদ নির্মাতা। দেশের একটি বেসরকারি টিভির সাক্ষাৎকারে গৌতম ঘোষ বলেন, “মামুনুর রশীদের একটা মঞ্চনাটক দেখতে গিয়ে তাকে (চঞ্চল) দেখেছিলাম। ‘মনের মানুষ’র একটা কঠিন চরিত্র ছিল। কিন্তু নাটকটা দেখে মনে হয়েছিল, ওই চরিত্রের জন্য সে খুব ভালো হবে।” ‘মনের মানুষ’র পর ১৪ বছর গড়িয়েছে। চঞ্চল নিজেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিপুল পরিসরে মেলে ধরেছেন। তার এই সাফল্য দেখে গর্বিত গৌতম গোষ নিজেও। বললেন, ‘চঞ্চল এখন খুব ভালো ভালো ছবি করছে। তাকে নিয়ে আমি গর্বিত। আমার সঙ্গে যখন কাজ করেছিল, ওর মধ্যে অসম্ভব শেখার ইচ্ছে ছিল। মাঝে মাঝে নার্ভাস হয়ে যেতো, বলতো দাদা আমি পারবো না। আমি বলতাম, খুব পারবে। ওর নিষ্ঠাটা দেখেছি। সেই নিষ্ঠা নিয়ে যে ও প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য আমি খুব গর্বিত।’ সম্প্রতি গৌতম ঘোষ ঢাকায় এসেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। ‘কলকাতায় মুজিব’ নামের তথ্যচিত্রের খসড়া কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। সেই সূত্রেই ঢাকায় এসেছেন গুণী এই নির্মাতা। এদিকে ‘মনের মানুষ’র পর যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ নামের একটি ছবি নির্মাণ করেছিলেন গৌতম ঘোষ। যেটা মুক্তি পায় ২০১৫ সালে। বর্তমানে আরও একটি ছবির কাজ গুছিয়ে নিচ্ছেন বলে জানালেন তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের