গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে স্বাগত জানাল যুক্তরাজ্য – দৈনিক গণঅধিকার

গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে স্বাগত জানাল যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৩ | ৭:২৯
সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মারি ট্রিভেলিয়ান সুষ্ঠু ও গ্রহণযোগ্য উপায়ে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন। রোববার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর ব্যক্ত করা অঙ্গীকারকে আমি স্বাগত জানাই।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে ‘ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশিদারিত্ব’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে ট্রিভেলিয়ান একথা বলেন। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের ফলাফলে সব মহলের আস্থা বাড়াতে নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সাহায্য করতে পারে। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সংসদীয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার প্রদর্শনের মূল ভিত্তি হবে। এর আগে সফররত ব্রিটিশ মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তাকে (ট্রিভেলিয়ান) বলেছি যে, আমরা একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন চাই। আমরা এই ধরনের নির্বাচন পরিচালনার জন্য প্রতিষ্ঠান তৈরি করেছি। মোমেন বলেন, আমি ব্রিটিশ মন্ত্রীকে অবহিত করেছি যে, সরকার একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে, যা সম্পূর্ণ স্বাধীন এবং যেকোনো নির্বাচন পরিচালনার জন্য অবাধে কাজ করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে তারা মূলত রোহিঙ্গা সমস্যার বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন এবং যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী সংকট সমাধানে ব্রিটিশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি মিয়ানমার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রতিবেশী দেশ কী ব্যবস্থা নিয়েছে তা দেখানোর জন্য রাখাইন রাজ্যের ইয়াঙ্গুনে অবস্থানরত বাংলাদেশের একজন রাষ্ট্রদূতসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সফরের ব্যবস্থা করেছে।মোমেন বলেন, আসুন- ভালো খবরের (রোহিঙ্গা প্রত্যাবাসন) আশা করি। নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে শুক্রবার ঢাকায় আসেন ট্রিভেলিয়ান। ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে, তখন এই সফরের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নির্বাচনি বছরসহ আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্ক জোরদার করা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল