চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার

শাহাদাত হোসেন
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ১১:১২
কক্সবাজারের চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছায়রাখালীর ছিড়াপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মিয়ানমার সীমান্ত এলাকা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ইয়াবাগুলো চকরিয়ায় নিয়ে আসা হয়। সেখান থেকে এগুলো চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছিল তারা। ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশকে দুটি দলে ভাগ করে অভিযান চালানো হয়। এতে তিন কারবারিকে অটোরিকশাসহ আটক এবং আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আরকানুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) চকরিয়া আদালতে পাঠানো হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার