নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
চট্টগ্রামে কোল্ড স্টোরেজে বিস্ফোরণ থেকে আগুন, আহত ১
চট্টগ্রামের বাকলিয়ায় একটি হিমাগারে (কোল্ড স্টোরেজ) বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার নগরের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁর নাম মিজানুর রহমান।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। জনতা কোল্ড স্টোরেজ নামে একটি হিমায়িত শুটকির সংরক্ষণাগারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, শুটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। চারদিকে ধোঁয়া এবং দুর্গন্ধ ছড়িয়েছে। গন্ধযুক্ত ধোঁয়ার কারণে কাছে যাওয়া যাচ্ছে না।
তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।