নিউজ ডেক্স
আরও খবর
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস
অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১
এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ
কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন
চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ
এলাকায় চাঞ্চল্য
চুনারুঘাট উপজেলার চেগানেগর গ্রামে এক ঘৃণ্য ঘটনার জন্ম দিয়েছেন সৎ বাবা। চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করেছেন সৎ মেয়েকে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই এর কঠিন শাস্তি দাবি করছেন।জানা যায়, রবিবার দিবাগত রাতে সৎ মেয়েকে ওষুধ এনে দেন সৎ বাবা আলতাব হোসেন (৪৫)। প্যারাসিটামল ও গ্যাসের ওষুধের সাথে ২ টি হলুদ রঙের ট্যাবলেটও খেতে দেন আলতাব। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন সৎ মেয়ে সুবর্ণা (ছদ্মনাম)। সেই সুযোগে তাকে ধর্ষণ করে বিশ্বাসঘাতক সৎ বাবা আলতাব।সুবর্ণা চেতনা ফিরে পেলে চিৎকার দিতে চান। আলতাব তার মুখ চেপে ধরে বলেন, চিৎকার করলে তার ৩ মাসের পুত্র সন্তানকে হত্যা করে ফেলবন। ঘটনার রাতে সুবর্ণার মা খাইরুন্নেছা তার অসুস্থ নানীকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছিলেন।পরদিন সুবর্ণা তার মাকে বিস্তারিত জানান।তার মা বাড়ি এসে পাড়াপ্রতিবেশীদের নিয়ে আলতাবকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে আলতাবকে গাজীপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে থানায় নিয়ে যান।আলতাব সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘলা গ্রামের নিম্বর আলীর পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিলো।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।