চুয়াডাঙ্গায় জামানত হারালেন বর্তমান দুই চেয়ারম্যান – দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গায় জামানত হারালেন বর্তমান দুই চেয়ারম্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ১২:১১
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান দুই চেয়ারম্যানই জামানত হারিয়েছেন। এরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন। নির্বাচনি শর্ত অনুযায়ী একজন প্রার্থী মোট বৈধ ভোটের এক অষ্টমাংশ ভোটের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ২১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় বৈধ ভোট পড়েছে ৯৮ হাজার ২০৮টি। এতে আসাদুল হক বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৪১৯ ভোট। তিনি ১২ হাজার ৩৫১ ভোট পেলে তার জামানত বেঁচে যেতো। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলায় বৈধ ভোট পড়েছে ৭৭ হাজার ৯৯৪টি। এতে মো. আইয়ুব হোসেন পেয়েছেন ৬ হাজার ৩০৬ ভোট। তিনি ৯ হাজার ৭৫০ ভোট পেলে তার জামানত বেঁচে যেতো।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার