জাহাঙ্গীর নীরব, আজমত সরব, বিএনপি চুপ – দৈনিক গণঅধিকার

জাহাঙ্গীর নীরব, আজমত সরব, বিএনপি চুপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৩ | ৫:২২
আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত গাজীপুরের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে নামার আভাস দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। তবে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের মাঠে জাহাঙ্গীর শেষ পর্যন্ত থাকতে পারবেন, নাকি মাঝপথেই সরে যাবেন– এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মহানগরীতে। এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাঠে থাকলেও বিএনপি নেই। সংগঠনটির নেতাকর্মীরা একেবারে চুপ। বিএনপিহীন ভোটের মাঠে নৌকা প্রতীকের প্রার্থীর জয় সহজ, না কঠিন হবে– এই সমীকরণও মেলাচ্ছে নগরবাসী। গতকাল রোববার দিনভর আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান দলীয় নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর নির্বাচনী নানা পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করলেও জাহাঙ্গীর ছিলেন একদম নীরব। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেননি তিনি। একটি সূত্র বলছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ইঙ্গিত দেওয়ার পর থেকে দলীয় চাপে রয়েছেন বলেই হয়তো তিনি চুপসে গেছেন। আজমত উল্লা খান গতকাল দলীয় নেতাকর্মী ছাড়াও নগরের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন টেলিফোনে। তবে জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরের ঘনিষ্ঠজন। জাহাঙ্গীর আলমের পাশাপাশি নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য মামুন মণ্ডল। তিনি বলেন, নির্বাচিত ও ভারপ্রাপ্ত মেয়রের লুটপাট দেখেছে নগরবাসী। নগরের ভোটার ও জনগণের পূর্ণ সমর্থন নিয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি। তারা চায় উন্নয়ন, আমি উন্নয়ন করব। মিথ্যা আশ্বাস দিতে পারি না। দিই না কখনও।’ এদিকে, সিটি নির্বাচন নিয়ে বিএনপির তোড়জোড় না থাকলেও দলটির নেতা সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার প্রস্তুতি নিয়ে রাখছেন নীরবে। কেন্দ্র থেকে নির্দেশ পেলেই তিনি দলবল নিয়ে নেমে পড়বেন নির্বাচনের মাঠে। হাসান সরকার বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনও কোনো সংকেত পাইনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ নির্বাচনে অংশ নেব না।’ অন্যদিকে, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আসামি কারাবন্দি নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নুর ইসলাম রনী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামছেন। টঙ্গীর ভোটারদের পাশাপাশি বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর রনীর প্রতি সমর্থন রয়েছে। জাহাঙ্গীর আলম নির্বাচনে অংশ না নিলে রনী সরকারই হবেন আজমত উল্লা খানের মূল প্রতিদ্বন্দ্বী– এমনই গুঞ্জন চলছে নগরজুড়ে। গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এম এম নিয়াজ উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানও নির্বাচনী প্রচারণায় নেমেছেন। জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন জানান, দল তাঁকে মনোনয়ন দিয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে আশাবাদী। সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আজমত উল্লা খান জয়ী হবেন বলে আশা করছেন তাঁর কর্মী-সমর্থকরা। কেউ কেউ বলছেন, জাহাঙ্গীর শেষ পর্যন্ত মাঠে থাকলে নৌকার জয় কঠিন হবে। আজমত উল্লা খান বলেন, ‘যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি, আমি তাঁদের সঙ্গেও কথা বলব; আমার দলের নেতৃত্বের সঙ্গেও কথা বলব। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের নেতৃত্ব যদি বিশ্বাস করেন, তাহলে দলের যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।