জিম্মি ইসরায়েলিদের কতজন জীবিত তা কেউ জানে না: ওসামা হামদান – দৈনিক গণঅধিকার

জিম্মি ইসরায়েলিদের কতজন জীবিত তা কেউ জানে না: ওসামা হামদান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৪ | ১১:১৬
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েল থেকে অপহৃত গাজায় আটক ১১৬ জন জিম্মির মধ্যে এখনও পর্যন্ত কতজন জীবিত আছেন, তা কেউই সঠিকভাবে জানে না। বৃহস্পতিবার (১৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। হামদান বলেন, এ সম্পর্কে আমার কোনও ধারণা নেই। কেউই এ সম্পর্কে ধারণা করতে পারে না। তিনি দাবি করেছেন, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর উদ্ধার করা চার জিম্মিকে আট মাসের বেশি বন্দি অবস্থায় নির্যাতন করা হয়নি। হামাস নেতা বলেছেন, আমি মনে করি, যদি তাদের মানসিক সমস্যা থাকে, তবে তা গাজায় ইসরায়েলি অভিযানের কারণে। বাকি জিম্মিদের অবস্থা ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজার দক্ষিণে ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে অপহরণ করে। জবাবে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস এখনও জীবিত জিম্মিদের তালিকা সরবরাহ করতে অস্বীকার করেছে এবং মাঝে মাঝে কিছু বন্দীর জীবনের প্রমাণ প্রধানত প্রচারণার স্বার্থে প্রকাশ করেছে। সাক্ষাৎকারে হামদান বলেছেন, জিম্মি বিনিময়ে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রস্তাব ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি গ্রহণ, গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনিদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য স্বাধীনতা সম্পর্কে একটি স্পষ্ট অবস্থান প্রয়োজন। নভেম্বরে হামাস ১০৫ জন বেসামরিক জিম্মিকে মুক্তি দিয়েছিল সাময়িক যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে আটক কয়েক শ’ ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে। হামাস বলে আসছে, যেকোনও জিম্মি মুক্তি কেবল তখনই ঘটবে যখন ইসরায়েল পুরোপুরি যুদ্ধ শেষ করতে সম্মত হবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। (সূত্র: সিএনএন)

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।