জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার – দৈনিক গণঅধিকার

জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৯
বগুড়ায় যাত্রীবাহী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়। ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সদস্যরা শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামে রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে অভিযান পরিচালনা করে। এসময় বাসটির ভিতরে থাকা মাদক কারবারিকে তল্লাশি করে একটি খয়েরি রঙের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে  ৬ বোতল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলেন,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন দিঘিরপাড় এলাকার রোকসানা বেগম (৩৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“গ্রেফতারকৃত রোকসানা বেগম যাত্রীবাহী বাস ব্যবহার করে এক জেলা থেকে অন্য জেলায় ফেনসিডিল  পাচারের চেষ্টা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একটি মাদক পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।” উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক বহনে নারী ও শিশুদের ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে মাদক চক্রের এই কৌশল কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।” উপপরিচালক জিললুর রহমান আরও বলেন,“মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত রোকসানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।” তিনি সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে বলেন,“কোনোভাবেই মাদক পরিবহন বা বহনের সঙ্গে জড়িত হওয়া উচিত নয়। মাদক শুধুই একটি পরিবার নয়, পুরো সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। জনগণের সহযোগিতা পেলেই আমরা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হব।” রোকসানার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন