ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার – দৈনিক গণঅধিকার

ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৬:১৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০ ডাকাতিসহ ২২ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম ওরফে আলিমকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।বোচা হালিম বরগুনা জেলার সদর থানার জাকির তবক গ্রামের আলতাফ চৌকিদারের ছেলে।প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ২০২৪ সালের ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর (গাবতলার মোড়) এলাকার ব্যবসায়ী ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বসতবাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় ব্যবসায়ী রেজাউল করিম মালার ছেলে মো. আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লায় থানায় একটি মামলা করেন। মামলার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। ব্যবসায়ী রেজাউলের বাড়িতে ডাকাতির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাস স্টেশন এলাকা থেকে বোচা আলিমকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১১ এর অধিনায়ক বলেন, ডাকাত সর্দার নাক বোচা হালিমের ভাষ্যমতে, সে ও তার দল ২০১২ সাল থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি ও অর্থনৈতিকভাবে প্রভাবশালীদের বাসাবাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকাতির কার্যক্রম করে আসছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে সাত থেকে ১৫ জন সদস্য রয়েছে।র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বোচা হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি, দুটি অস্ত্র আইনে, চারটি হত্যা চেষ্টাসহ মোট ২২টি মামলা রয়েছে। এছাড়াও হালিম ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের