ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু – দৈনিক গণঅধিকার

ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ১১:০৯
গত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে মোট চারজনের মৃত্যু হলো। মৃত সাবু বিশ্বাস অসুস্থ হয়ে রোববার বিকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়। ঢাকাতে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছলে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। মৃত সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি ইমারত নির্মাণ শ্রমিক ছিলেন। সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সাবু কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তার মুখ দিয়ে রক্ত উঠছিল। অসুস্থতা বেশি হলে গত রোববার তাকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ড পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে রাতে ঢাকাতে নেওয়ার পথে তিনি মারা যান। সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে। সিভিল সার্জন অফিস জানায়, রোববার দুপুর ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়। যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রোববার জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথমদিন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যশোরের নবাগত জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার ডেঙ্গু প্রতিরোধী এ সচেতনতামূলক র‌্যালির উদ্বোধন শেষে সবাইকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধ করতে আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন- যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তোফা ফরিদ আহমেদ চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, বাঁচতে শেখা যশোরের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।