নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন মামলার বিচার শুরু
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের সাক্ষী ও শ্রম পরিদর্শক তরিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত ৬ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আদালত।
ড. ইউনূস ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন- একই প্রতিষ্ঠানের আশরাফুল হাসান, নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এই সাক্ষ্য গ্রহণ করেন।
শুনানির সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন না। তবে আদালতে তার পক্ষে ছিলেন তার আইনজীবী।
গত ৬ জুন শ্রম আদালত অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই দিন ইউনূসসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান বাদী হয়ে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ আগস্ট রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকমের কার্যালয় পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। সেই পরিদর্শনে শ্রম আইন লঙ্ঘনের অনেকগুলো বিষয় খুঁজে পান তারা।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।