ঢাবিতে প্রতি আসনের জন্য লড়বেন ৫০ শিক্ষার্থী – দৈনিক গণঅধিকার

ঢাবিতে প্রতি আসনের জন্য লড়বেন ৫০ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ১০:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা গত সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। এ হিসাবে প্রতি আসনে লড়বেন প্রায় ৫০ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এবার ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী; বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন; ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩৬৮ জন এবং চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭ হাজার ৯৭ জন। আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ২৯ এপ্রিল থেকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৩ মে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এর পর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রে। সব ইউনিটের পরীক্ষাই হবে সংশ্লিষ্ট তারিখে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের