নিউজ ডেক্স
আরও খবর
দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি
জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে
নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু
নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
তারেক-জোবাইদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে যুবদলের সমাবেশ
চলমান আন্দোলন স্তব্ধ করার জন্য তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদার বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বুধবার বিকালে কাজীর দেউরীর মোড়ে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, এক/এগারোর জরুরি অবস্থার অনৈতিক সরকার দেশকে বিরাজনীতিকরণের লক্ষে মাইনাস-টু ফর্মুলাসহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের মিশন সফল করতে চেয়েছিল। সে সময় তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও শুধু তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় ডা. জোবাইদা রহমানকেও একই মিথ্যা মামলায় আসামি করা হয়। জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার অপচেষ্টায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে এবং অপরাপর রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হচ্ছে। ফরমায়েশি রায়ে দেওয়া হচ্ছে সাজা।
মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়ছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, মুসা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।