তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই – দৈনিক গণঅধিকার

তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৪ | ১২:৫৯
স্টাফ রিপোর্টার তাহিরপুরঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাকৃতিক খনিজ সম্পদ নদী ও ছড়ার বালু হরিলুট,নানা প্রক্রিয়ায় নদী ও ছড়াতে কোটি কোটি টাকার বানিজ্য চলছে বালু খেকোদের। অথচ উপজেলা প্রশাসনের তথ্য মতে জানাযায় উপজেলা প্রশাসন থেকে এসব স্থানে কোন ইজারা প্রদান করা হয়নি। কিন্তু কীভাবে এসব স্থান থেকে প্রাকৃতিক খনিজ সম্পদ নদী ও ছড়ার বালু হরিলুট হচ্ছে এমন প্রশ্ন স্থানীয় সচেতন মহলের। গত দুই সপ্তাহ ধরে উপজেলা সীমান্তের কলাগাও, চারাগাও ছড়া ও শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন ও বল্ডহেড বুজাই করে বিক্রিতে মেতে উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী বালুখেকো চক্র।এ উপজেলায় জনশ্রুতি রয়েছে যে অবৈধভাবে রাষ্ট্রের খনিজ প্রাকৃতিক খনিজ হ ভসম্পদ নদী ও বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন ও বিক্রি করে চিহ্নিত কিছু লোক আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। দিনেদুপুরে প্রকাশ্যে রাষ্ট্রের খনিজ সম্পদ নদী ও বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন ও বিক্রি হচ্ছে জেনেও উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযান হচ্ছে বা হবে এবং বিভিন্ন অজুহাতে সীমাবদ্ধ থাকায় স্থানীয় সচেতন মহলের সন্দেহের আঙুল প্রশাসন ও থানা পুলিশের দিকেও। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে বালুর নৌকা আটক করি।বর্তমানে যে নৌকাগুলো লোডিং হচ্ছে এগুলোর ব্যাপারে কী করবেন এমন প্রশ্নে উনি বলেন অভিযান চালাব। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান উপজেলা সীমান্তের এসব ছড়া ও নদীতে বালু উত্তোলনে কোন অনুমতি নেই।এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন জানান উপজেলা সীমান্তের এসব ছড়া ও নদীগুলোতে বালু উত্তোলনের কোন অনুমতি নেই। এগুলো বিজিবি দেখার কথা,কিন্তু বিজিবি প্রশাসনের কথা বলে এমন প্রশ্নে উনি বলেন হয়তো পুলিশের কথা বলে,পুলিশ বললেও তারা যায়না,পুলিশ এখনো তাদের কার্যক্রম সক্রিয় নয়,আমিও উপর থেকে কোন নির্দেশনা পাচ্ছি না। এসব বিষয়ে খুব বিপদে আছি।উনি বলেন পুলিশ ছাড়াত আমার একার পক্ষে সম্ভব না। দেখি আজকেও উনাদের বলবো।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের