তাৎক্ষণিক ত্বকের উজ্জ্বলতা পেতে কী করবেন ? – দৈনিক গণঅধিকার

তাৎক্ষণিক ত্বকের উজ্জ্বলতা পেতে কী করবেন ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১০:৫৭
ঈদের দিন একটু ফ্রেশ লুক পেতে চাইলে এখন থেকেই রূপচর্চায় কিছুটা সময় ব্যয় করুন। ঈদের আগে পার্লারে যাওয়ার সময় না হলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কিছু ঘরোয়া প্যাক। ঝটপট সহজ উপায়ে উজ্জ্বল ত্বকে পেতে এই প্যাকগুলো বেশ কার্যকর। ১. এক টুকরো পাকা পেঁপে ত্বকে ঘষুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। পেঁপে এমন একটি ফল যা ত্বকের গঠনেও সাহায্য করে। ২. তাৎক্ষণিক উজ্জ্বল ত্বক চাইলে ভরসা করতে পারেন মধুর উপর। ১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ৩. পুদিনা পাতার পেস্ট তৈরি করে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে। ৪. শুষ্ক ত্বকে উজ্জ্বলতা আনতে চাইলে বাদামের তেল ব্যবহার করতে পারেন। ৫. একটি স্প্রে বোতলে ঠান্ডা গোলাপজল ভরে মুখে স্প্রে করুন। ৫ মিনিট পর একটি তুলোর বল ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন এবং গোলাপজল মুছে ফেলুন। এটি মুখের সমস্ত ময়লা এবং ধুলা দূর করবে। পাশাপাশি ত্বক করবে উজ্জ্বল। ৬. ২ টেবিল চামচ ফেসিয়াল ময়েশ্চারাইজারের সঙ্গে ১ টেবিল চামচ বেকিং সোডা মেশান। মিশ্রণটি ত্বকে লাগান এবং একটি নরম মেকআপ স্পঞ্জ নিয়ে ২ মিনিটের জন্য বৃত্তাকার গতিতে আলতো করে ম্যাসাজ করুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগান। ৭. হলুদের ফেস প্যাক ব্যবহার করতে পারেন ঝটপট উজ্জ্বল ত্বক চাইলে। ৮. সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি লেবু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বককে ময়শ্চারাইজ করে। ফেস প্যাকে লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। তথ্যসূত্র: মাইগ্লাম

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার