তৃতীয় মেয়াদে মোদির শপথে হাজির শাহরুখ থেকে অক্ষয়, আম্বানি থেকে আদানি – দৈনিক গণঅধিকার

তৃতীয় মেয়াদে মোদির শপথে হাজির শাহরুখ থেকে অক্ষয়, আম্বানি থেকে আদানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১১:২৮
টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে মোদি ও অন্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন ভারতসহ বিদেশের বিশিষ্ট অতিথিরা। এদিনের অনুষ্ঠানে নজর কেড়েছেন বলিউড তারকা ও শিল্পপতিরাও। নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে বলিউডের বাদশা কিং খান শাহরুখ হাজির হন স্বমেজাজে। কালো পোশাকে, পনিটেল বেঁধে অনুষ্ঠানে যান শাহরুখ। চোখে ছিল কালো সানগ্লাস। শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন তার ম্যানেজার পূজা দাদলানি। শাহরুখের সঙ্গেই ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিও। এদিকে, কিং খানকে দেখা গেলেও এদিনের অনুষ্ঠানে বলিউডের বাকি দুই খান সালমান কিংবা আমিরকে অবশ্য দেখা যায়নি। তারা আমন্ত্রিত হয়েছিলেন কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি ও তার পরিবার। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, অনুপম খের, অনিল কাপুর, রাজকুমার হিরানি, বিক্রান্ত ম্যাসিও উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার আগে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজকুমার রাও, অজয় দেবগনসহ বহু বলিউড তারকা। অনুষ্ঠানে হাজির ছিলেন হিমাচল প্রদেশের মান্ডির নব-নির্বাচিত সংসদ সদস্য, অভিনেত্রী কঙ্গনা রনৌত। মান্ডিতে কঙ্গনার হয়ে প্রচারেও গিয়েছিলেন মোদি। অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে হাত মেলাতে দেখা যায় গৌতম আদানি ও তার পরিবারকে। মুহুর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এনডিএ সংসদীয় জোটের প্রধান হিসেবে রবিবার (০৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন