নিউজ ডেক্স
আরও খবর
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস
‘দুই-তিন মাসের মধ্যে এ সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত নয়। আওয়ামী লীগ টিকে আছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দুই-তিন মাসের মধ্যে এই পতন ঘণ্টা বেজে উঠবে।শুক্রবার কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এনআর প্লাজা মার্কেট প্রাঙ্গণে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। দেশে আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে। হাসিনার দলের লোকজনের উন্নয়ন হয়েছে। জনগণের কোনো উন্নয়ন হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। বেকারত্ব কর্মহীন মানুষ উপহার দিয়েছে এই অনির্বাচিত সরকার।তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন যারা স্যাংশন দিবে তাদের কাছে কিছু কেনা হবে না। স্যাংশন কেন দিচ্ছে তা জাতিকে স্পষ্ট করে জানান।কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।