‘দুনিয়ার সব ব্যথা নিয়ে আমরা দিবালাকে বাদ দিয়েছি’ : স্কালোনি – দৈনিক গণঅধিকার

‘দুনিয়ার সব ব্যথা নিয়ে আমরা দিবালাকে বাদ দিয়েছি’ : স্কালোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৪ | ১২:৩১
একসময় তাকে ভাবা হতো আর্জেন্টিনার পরবর্তী জেনারেশনের তারকা। কিন্তু ৩০ বছর বয়সে এসেও পাওলো দিবালা এখনও একাদশেই জায়গা পাকা করতে পারেননি। একটি বিশ্বকাপ জিতলেও প্রত্যাশা মেটাতে পারেননি সেভাবে। এ মাসে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। এর আগে ইকুয়েডর ও গুয়েতামেলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ তো বটেই, দিবালার জায়গা হচ্ছে না আলবিসেলেস্তেদের কোপার স্কোয়াডেও। এ নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘এখানে শুধু তার ব্যাপার না। যখন আপনি একজন খেলোয়াড়কে বাদ দেবেন, বিশেষ করে যে অবস্থায় আমরা দিয়েছি, এটা সবসময়ই কঠিন। আমাদের তার প্রতি বিশেষ ভালো লাগা আছে কিন্তু সবসময়ই বলেছি, দল সবার আগে।’ ‘পজিশনের কথা চিন্তা করলে, বিশেষত কিছু জায়গায় আমাদের সমস্যা আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হতো। দুনিয়ার সব ব্যথা নিয়ে আমরা দিবালাকে বাদ দিয়েছি।’ রোববার (২ জুন) থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হয়েছে আর্জেন্টিনার অনুশীলন। একদিন পর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লিওনেল মেসির। তার সুস্থ থাকার খবর দিলেও স্কালোনির অসন্তোষ আছে কিছু খেলোয়াড়ের ফিটনেসের ব্যাপারে। এজন্যই এখনও ঘোষণা করেননি কোপার স্কোয়াড। স্কালোনি বলেন, ‘কিছু খেলোয়াড়ের অবস্থা আদর্শ নয়। কিছু জায়গায় খেলোয়াড়দের শারিরীক অবস্থা নিয়ে আমাদের সংশয় আছে। আমাদের অনেক জায়গা কাভার করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্যই দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় আছে।’ গত বছরের শেষদিকে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি, এমন গুঞ্জন ছড়িয়েছিল। ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতানো কোচ কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়েও। তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ? আমি ইতোমধ্যে নভেম্বরে খারাপ সময় কাটিয়েছি। এখন শক্তি যোগাতে ও নিজেকে মেলে ধরতে হবে। এই মুহূর্তে আমি ভালো আছি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ভিন্ন কিছু না ভাবলে আমি এখানেই আছি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন