দুর্নীতি মামলায় ইমরান খানের সাজা স্থগিত – দৈনিক গণঅধিকার

দুর্নীতি মামলায় ইমরান খানের সাজা স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৩ | ৫:২১
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর তিন বছরের সাজা স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে এই রায় দেন। খবর ডনের। পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহকারী নাঈম হায়দার পাঞ্জোথাও এক্সে (আগের টুইটার) পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘প্রধান বিচারপতি আমাদের আবেদন মঞ্জুর করে (ইমরানের) সাজা স্থগিত করেছেন।’ বিচারপতি ফারুক বলেন, ‘রায়ের কপি খুব শিগগিরই পাওয়া যাবে। আমরা এখন বলছি যে, (ইমরানের) আবেদন মঞ্জুর করা হয়েছে।’ গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি আদালত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে এক লাখ রুপি অর্থদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এ রায়ের কিছুক্ষণের মধ্যেই লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৮ আগস্ট নির্বাচন কমিশন তাকে পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ ও তথ্য গোপন করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ করেছিল দেশটির নির্বাচন কমিশন। গত ১০ মে এ মামলায় তাকে অভিযুক্ত করা হয়। মামলার রায় দেওয়ার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ার বলেছিলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে তোশাখানার উপহার নিয়ে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন