দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির – দৈনিক গণঅধিকার

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৩ | ১০:৫০
র‌্যাংক ব্যাজ পরলেন সদ্য পদোন্নতি পাওয়া তিন অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর, দেবদাস ভট্টাচার্য ও হাবিবুর রহমান। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান। ডিআইজি থেকে অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এই তিন পুলিশ কর্মকর্তাকে অনুষ্ঠানে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদেরকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আপনারা আজ এ পর্যায়ে এসেছেন। আমি আশাবাদী-আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে নিজ নিজ মেধা ও যোগ্যতা দিয়ে যে কোনো চ্যালেঞ্জ সফলতার সঙ্গে মোকাবিলায় সক্ষম হবেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান এবং হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বক্তব্য রাখেন। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন- অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর। তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, এদেশের মানুষের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে, আমরা তা পূরণ করতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা জনগণকে সর্বোত্তম সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার সহধর্মীনিরা, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন