দেশে ফিরেছেন রওশন এরশাদ – দৈনিক গণঅধিকার

দেশে ফিরেছেন রওশন এরশাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ১০:৩৫
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সফরসঙ্গী ছিলেন ছেলে রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বিরোধীদলীয় নেতা এর আগে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যান। প্রায় পাঁচ মাস সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ। সাবেক ফার্স্টলেডি রওশন এরশাদ টানা পঞ্চমবারের মতো জাতীয় সংসদে রয়েছেন। ১৯৯৬ সালে ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচিত হন, ২০০১ সালে গাইবান্ধা-৫, ২০০৮ সালে রংপুর-৩ (সদর) আসন থেকে উপ-নির্বাচনে, ২০১৪ ও ২০১৮ সালে ময়মনসিংহ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত দশম জাতীয় সংসদেও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। চলতি সংসদের শুরুতে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হন। এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হলে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা মনোনীত হন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন