দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমছে – দৈনিক গণঅধিকার

দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:০৬
হঠাৎ করে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলেও এ সংখ্যা আবার বেশ কমছে। মেটা জানিয়েছিল, ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষনকারী প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাট জানিয়েছে গত ৬ মাসে বাংলাদেশে প্রায় সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে। ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারী ছিল। এই সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার। সে হিসেবে গত ছয় মাসে বাংলাদেশে প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেছে। নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৬ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে পুরুষ প্রায় ৬৮ শতাংশ। যাদের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি। নেপোলিয়নক্যাট ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন ডেটা নিয়ে কাজ করা ডাটারিপোর্টালের তথ্যও বলছে, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কমছে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমেছে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যাও। এছাড়া লিংকডইন ব্যবহারকারীর সংখ্যাও কমেছে। গত বছরের ডিসেম্বরে এই প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখের বেশি ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে তা কমে ১৮ লাখে নামে। এ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, বিশ্বে এখন বিভিন্ন প্লাটফর্ম রয়েছে। ফলে ফেসবুকের মধ্যে মানুষে থেমে না থেকে অন্যান্য মাধ্যম ব্যবহারেও অভ্যস্ত হচ্ছে। যার মধ্যে রয়েছে টিকটক এবং ওটিটি প্লাটফর্ম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের