দৌলতদিয়ায় বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি – দৈনিক গণঅধিকার

দৌলতদিয়ায় বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৪ | ১১:৩০
রাজবাড়ীতে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। জেলায় মোট ৩ টি গেজ স্টেশন পয়েন্ট থাকলেও এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। গত কয়েকদিনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এখনও রয়েছে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে। এছাড়া জেলা সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টেও পদ্মার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (৮ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ পাঠক) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জানা গেছে, পদ্মা নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ীর জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় পৃথক তিনটি গেজ পয়েন্ট রয়েছে। এরমধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে রয়েছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার অনেক নিচে রয়েছে পদ্মার পানি। রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, বন্যার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা করেছেন এবং তাদের ব্যাপক প্রস্তুতিও রয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাননি। তারপরও প্রস্তুতি হিসেবে ১২টি ফ্লাড শেল্টার প্রস্তুতের পাশাপাশি ৬শ মেট্রিকটন চাল ও নগদ ১২ লাখ টাকা মজুত রেখেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।