দ্রুত সময়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফের উৎপাদনে যাবে – দৈনিক গণঅধিকার

দ্রুত সময়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফের উৎপাদনে যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৩ | ১০:৪১
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাণিজ্যিক জাহাজ ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’। সর্বশেষ ৩০ জুলাই কয়লা সংকটের কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রাখা হয়। এ অবস্থায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে রোববার বেলা ১১টার দিকে মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি। এ কয়লায় খুব দ্রুত সময়ের মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফের উৎপাদনে যাবে। এর আগে গত ২৪ জুলাই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে ‘বসুন্ধরা ইমপ্রেস’। গত ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে সেখানে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়। বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা বাণিজ্যিক জাহাজ বসুন্ধরা ইমপ্রেসে আনা হয়েছে। গত ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে সেখানে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি রোববার মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে ছোট লাইটারে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া চলছে এ জ্বালানি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার উল আজিম বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে। এর আগে গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিক টন কয়লার পুরোটাই রোববার বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছেছে। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছলে দুই-এক দিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল। ১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন