নওয়াজ শরিফের ‘প্রধানমন্ত্রী’ হওয়ার স্বপ্ন ভেঙে দিলেন সুপ্রিমকোর্ট – দৈনিক গণঅধিকার

নওয়াজ শরিফের ‘প্রধানমন্ত্রী’ হওয়ার স্বপ্ন ভেঙে দিলেন সুপ্রিমকোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৩ | ৭:৩৬
পাকিস্তানে সদ্যবিলুপ্ত পার্লামেন্টে পাশ হওয়া ‘রিভিও অব জাজমেন্ট অ্যান্ড অর্ডার’ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির সুপ্রিমকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। গত জুনে দেশটির পার্লামেন্টে আইনটি পাশ করানো হয়। এটির উদ্দেশ্য ছিল- যেসব রাজনীতিবিদকে সুপ্রিমকোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন তারা চাইলে আবারো তাদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। মূলত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রাজনীতিতে ফেরাতে তার ছোট ভাই শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাশ করেছিল; কিন্তু সুপ্রিমকোর্ট শুক্রবার রায় দিয়েছেন এটি ‘অসাংবিধানিক।’ এর মাধ্যমে নওয়াজ শরিফের ‘প্রধানমন্ত্রী’ হওয়ার স্বপ্ন ভেঙে দিলেন সুপ্রিমকোর্ট। পাকিস্তানের সুপ্রিমকোর্ট ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। এর আগের বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি। এছাড়া ওই সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। নতুন আইনটি পাশ করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইসহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে ছয়টি শুনানি শেষে গত ১৭ জুন আদালত জানান এ ব্যাপারে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন। শুক্রবার সেই বহুল আকাঙ্ক্ষিত রায় দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন