নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার – দৈনিক গণঅধিকার

নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৩ | ৮:৩২
অর্থ মন্ত্রণালয়ের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেলেন মো. খায়েরুজ্জামান মজুমদার। বর্তমানে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত আছেন। আগামী ২৮ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। খায়েরুজ্জামান বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফাতিমা ইয়াসমিন ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৮ জুন ফাতিমা ইয়াসমিনকে তিন বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এডিবি। এ জন্য ফাতিমা ইয়াসমিন নিজের ইচ্ছা অনুযায়ী ২৮ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। এ বিষয়ে পৃথকভাবে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার অর্থসচিব হওয়ায় সচিব পদে পদোন্নতি পেয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল আলম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন