নর্ড স্ট্রিম নাশকতায় যাদের দায়ী করছে যুক্তরাষ্ট্র – দৈনিক গণঅধিকার

নর্ড স্ট্রিম নাশকতায় যাদের দায়ী করছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৫:০৯
গত বছর ইউরোপের সবচেয়ে বড় গ্যাস প্রবাহের পাইপলাইন 'নর্ড স্ট্রিমে' নাশকতার পেছনে দায়ী একটি ইউক্রেনপন্থি দল। বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এই গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ নাশকতার ঘটনার সঙ্গে কিয়েভ সরকারের সংযুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাশিয়া-ইউক্রেন সংঘাতের সাত মাসের মাথায় সমুদ্রের পানির নিচ দিয়ে প্রবাহিত পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়া ও জার্মানির মাঝে সংযোগ স্থাপনকারী এ পাইপের বাল্টিক সমুদ্রে অবস্থিত সুইডেন ও ডেনমার্কের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অংশে বিস্ফোরণের ঘটনার পর উভয় দেশ দাবি করে, এটি নাশকতা, দুর্ঘটনা নয়। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, এ ঘটনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা তার শীর্ষ উপদেষ্টাদের বা অন্য কোনো ইউক্রেনীয় সরকারি কর্মকর্তা কোনো সংযুক্তি নেই। সংবাদ প্রকাশের পর জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক বিবৃতিতে বলেন, নিঃসন্দেহে ইউক্রেন এ পাইপলাইনের ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর পাইপলাইনের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো একে 'নাশকতামূলক কর্মকাণ্ড' হিসেবে অভিহিত করে। রাশিয়া পশ্চিমকে এর জন্য দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। উভয় পক্ষ থেকে নিজ দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। রয়টার্স এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রুশ আগ্রাসন ও চীনের পক্ষ থেকে আসা হুমকির বিষয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার