নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
নাসার অনুষ্ঠানে বিশ্বজয়ী বাংলাদেশি দুই দল
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিয়েছে ২০১৮ ও ২০২১ সালে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ‘অলীক’ ও ‘মহাকাশ’ দলের সদস্যরা। চ্যাম্পিয়ন দল দুইটিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নাসার প্রধান কার্যালয়ে ১৫ ও ১৬ মার্চ নাসার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন (বেসিস) তত্ত্বাবধানে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় প্রতি বছর নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।
২০১৮ সালের চ্যাম্পিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলীক ও ২০২১ সালের চ্যাম্পিয়ন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত টিম মহাকাশ।
এ অনুষ্ঠানে টিম অলীক থেকে অংশ নেন আবু সাবিক মাহদী, এস এম রাফি আদনান, কাজী মইনুল ইসলাম ও সাব্বির হাসান। টিম মহাকাশ থেকে অংশ নেন বার্নিতা বসাক ত্রিশা, মো. মোমেনুল হক, শিশির ও সুমিত চন্দ।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, নাসা অ্যাপস চ্যালেঞ্জের বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন নিঃসন্দেহে বড় অর্জন। নাসার অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আমি টিম অলীক ও মহাকাশের সব সদস্যকে অভিনন্দন জানাচ্ছি।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।