নিজেদের প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান – দৈনিক গণঅধিকার

নিজেদের প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৯:২৪
বিয়ের উপহার হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘ফ্রগমোর কটেজ’ নামের যে প্রাসাদটি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মের্কেল পেয়েছিলেন, তার মালিকানা হারিয়েছেন এই দম্পতি। উপহারের সেই প্রাসাদটি নিজের ছোটভাই এবং ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে দিয়ে দিয়েছেন প্রিন্স হ্যারির বাবা রাজা তৃতীয় চার্লস।খবর দ্য সান ও ডেইলি টেলিগ্রাফের। ‘ফ্রগমোর কটেজ’ যুক্তরাজ্যের রাজপরিবারের মালিকানাধীন বেশ পুরোনো একটি প্রাসাদ।সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল প্রাসাদটি। রানির নির্দেশ অনুযায়ী ২০১৮ সালে হ্যারি-মেগানের বিয়ের আগে ২৪ লাখ পাউন্ড (৩০ কোটি ১১ লাখ টাকা) ব্যয়ে প্রাসাদটি সংস্কার করা হয়। গত ১০ জানুয়ারি প্রকাশিত হয় প্রিন্স হ্যারির আত্মজীবনী গ্রন্থ ‘স্পেয়ার’। আত্মজীবনীতে রাজপরিবারের অন্দরমহলের বিভিন্ন তিক্ত স্মৃতির বিবরণ দিয়েছেন তিনি। স্পেয়ার প্রকাশের পর থেকেই আলোচনা চলছিল— ‘ফ্রগমোর কটেজ’ ছেড়ে দিতে হতে পারে হ্যারি ও মেগানকে। তাদেরকে এ ব্যাপারে অবহিতও করা হয়েছিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল