নির্বাচনী ব্যায়ের তথ্য না দেয়ায় ৩ রাজনৈতিক দলকে জরিমানা – দৈনিক গণঅধিকার

নির্বাচনী ব্যায়ের তথ্য না দেয়ায় ৩ রাজনৈতিক দলকে জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৪ | ১১:০২
নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় দেশের ৩ টি রাজনৈতিক দলকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে দলীয় ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৮ টি দল অংশ নেয়। এর মধ্যে নির্ধারিত সময় ৭ এপ্রিলের মধ্যে ২৫ টি দল দলীয় নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দিয়েছে। রবিবার (২ জুন) নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচনি সহায়তা ও সমন্বয়) মো. মাহবুব আলম শাহ্ জানান, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা), গণফ্রন্ট (মাছ) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়েঘর)– এ তিনটি দলকে জরিমানাসহ সময় বেঁধে দিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দলীয় ব্যয়ের হিসাব না দিলে ৩০ দিন সময় দিয়ে সতর্কতা নোটিশ, এরপর ১০ হাজার টাকা জরিমানা দিয়ে আরও ১৫ দিন সময় এবং বর্ধিত সময়েও হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির। বর্তমানে নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত দল রয়েছে ৪৪ টি। ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ ২৮টি দল এবারের ভোটে অংশ নিয়েছে। অন্যদিকে বিএনপিসহ ১৬টি দল নির্বাচন বর্জন করেছে। এবার শতাধিক প্রার্থী দেয় এমন দলগুলোর মধ্যে রয়েছে– আওয়ামী লীগ (নৌকা) ২৬৬ জন, জাতীয় পার্টি (লাঙ্গল) ২৬৫ জন, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ১৩৫ জন ও ন্যাশনাল পিপলস পার্টি (আম) ১২২ জন। সর্বনিম্ন চার জন প্রার্থী দিয়েছে এমন দলও রয়েছে। প্রার্থী অনুপাতে দলগুলোর ৭৫ লাখ টাকা থেকে সাড়ে ৪ কোটি টাকা নির্বাচনি ব্যয়ের সুযোগ ছিল। ৫০ জনের কম প্রার্থী হলে ৭৫ লাখ টাকা, ৫০-১০০ প্রার্থী হলে দেড় কোটি টাকা, ১০১-২০০ প্রার্থী হলে ৩ কোটি টাকা এবং ২০১ প্রার্থীর বেশি হলে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের সুযোগ রয়েছে আইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট নির্বাচনী ব্যয় জানানো হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন