নির্বাচনের আগে অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা এরদোগানের – দৈনিক গণঅধিকার

নির্বাচনের আগে অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা এরদোগানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ৭:২২
দুই দশক ধরে তুরস্কের সর্বোচ্চ ক্ষমতায় এরদোগান। দেশটিতে আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। তুরস্কের বিরোধী জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে রিসেপ তাইয়েপ এরদোগানই ফের ক্ষমতায় বসার সম্ভাবনা বেশি। তবে দেশটির সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতেতে সামান্য হলেও আঘাত হেনেছে। অন্যদিকে ভয়াবহ আকারের মুদ্রাস্ফীতির কারণে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। এমন অর্থনৈতিক অবস্থাকে নির্বাচনের আগেই ফের চাঙা করার চেষ্টায় আছেন এরদোগান। ব্রাসেলসে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে এরদোগান জানিয়েছেন, গত মাসের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের আনুমানিক ১০ হাজার ৪০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। আগামী বছরের মধ্যে ৩ লাখ ১৯ হাজার বাড়িঘর পুনর্নির্মাণের লক্ষ্য ঠিক করেছে তার সরকার। ইউএনডিপি বলছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে তুরস্ককে অন্তত ১০ হাজার ৩৬০ কোটি ডলার বা ২০২৩-এর প্রাক্কলিত জিডিপির ৯ শতাংশ জোগাড় করতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে সুদের হার কমানোর কথা ভাবছে এরদোগান সরকার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল