নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন: হুইপ স্বপন – দৈনিক গণঅধিকার

নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন: হুইপ স্বপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৩ | ৯:৫০
জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সব আইনী ও নৈতিক প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষভাবে গঠিত হয়েছে। কোনো কমিশনারের কোনো ধরণের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় নি। বিএনপিও কোনো অথেনটিক অভিযোগ উত্থাপন করতে পারেনি। বরং নির্বাচন কমিশন আহুত সংলাপ বর্জন করে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিএনপির যা কিছু চাওয়া তা কেবল নির্বাচন কমিশনের পক্ষেই পূরণ করা সম্ভব। সুতরাং আপনারা নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন। সোমবার জয়পুরহাট- ২ নির্বাচনী এলাকায় গ্রামীণ সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আক্কেলপুরে বঙ্গন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হুইপ স্বপন বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন করতে হলে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী দলসমূহকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা নিয়ে নির্বাচনে থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়ে জেতে হবে। নির্বাচনের আগে কোনো পক্ষ পরাজয় আশঙ্কায় নির্বাচন ছেড়ে দিলে স্বাভাবিকভাবেই সব জায়গায় শিথিলতা আসবে। তাতে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা যাবে, হয়তো কিছু উপাদানও হাতে পাওয়া যাবে। সুতরাং যারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আগ্রহী, তাদের উচিত নির্বাচন কমিশনের নিকট যাওয়া। তিনি বরেন, নির্বাচন ও নির্বাচনের পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে, পক্ষপাতিত্ব করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনী কতৃত্ব আছে ইসির, নির্বাচনকালীন সরকারের নেই। নির্বাচন কমিশনই নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতার অধিকারী। অনুষ্ঠানসমূহে আরো বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।