নেতাকর্মীদের দিনরাত কাজ করার নির্দেশ এরদোগানের – দৈনিক গণঅধিকার

নেতাকর্মীদের দিনরাত কাজ করার নির্দেশ এরদোগানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৫:১০
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আসন্ন নির্বাচনে জয়লাভ করার জন্য নেতাকর্মীদের দিনরাত কাজ করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মে দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, সাড়ে আট কোটি মানুষ মিলে আমরা আবারও তুরস্ককে গড়ে তুলব। তুরস্কের শততম বার্ষিকীতে দেশটি যখন ভূমিকম্পের ভয়াবহতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন এমন কথা বললেন তুর্কি নেতা। তিনি বলেন, ‘আমরা সকলে মিলে শতবছরে তুরস্ককে গড়ে তোলার কাজ অব্যাহত রাখব।’ বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট সংসদীয় দলের সদস্যদের সামনে এমন কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। সাপ্তাহিক ভাষণে তুর্কি নেতা বলেন, তুরস্ক এ বছর শতবছর উদযাপন করছে এবং পরবর্তী শতাব্দী হবে ‘সেঞ্চুরি অব টার্কি (তুরস্কের শতবছর)’। এরদোগান একই সঙ্গে ক্ষমতাসীন একে পার্টির চেয়ারম্যানও। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে দলটির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী তিনি। এদিন এরদোগান তার দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে আরেকটি বিজয় ছিনিয়ে আনতে দিনরাত কাজ করার নির্দেশনা দিয়েছেন। এরদোগান বলেন, জাতির ভবিষ্যৎ নিয়ে যারা আশাবাদী, আমরা তাদের কাছে ঋণী। সুতরাং আগামী নির্বাচনে কোনো ধরনের দুর্ঘটনাজনিত ভুলও আমাদের এড়িয়ে চলতে হবে। এ সময় তুর্কি প্রেসিডেন্ট আগামী নির্বাচনে তার প্রধান প্রতিন্দ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লুর সমালোচনাও করেন। এরদোগান বলেন, তিনি (বিরোধী জোটের প্রার্থী) ভূমিকম্প বিধ্বস্ত লোকজনকে নিরুৎসাহিত করার চেষ্টা করছেন। তিনি তাদের (বিরোধীদের) আর্থকোয়েক ট্যুরিস্ট (ভূমিকম্পের পর্যটক) হিসেবে অভিহিত করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল