পরাজয়ের কারণ হিসেবে সুযোগ-সুবিধা না পাওয়ার অজুহাত দেখাচ্ছে লঙ্কানরা – দৈনিক গণঅধিকার

পরাজয়ের কারণ হিসেবে সুযোগ-সুবিধা না পাওয়ার অজুহাত দেখাচ্ছে লঙ্কানরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ২:০৮
শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। রিশাদ হোসেনের তোপের পর তাওহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংসের উপর ভর করে শেষের শঙ্কা উড়িয়ে জয় পেয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারের পর আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশের কাছেও হারলো শ্রীলঙ্কা। ম্যাচ হারের পর যুক্তরাষ্ট্রের কন্ডিশনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পাওয়ার অজুহাত তুলেছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দা হ্যালানগোদা। হ্যালানগোদার দাবি, শ্রীলঙ্কার ক্রিকেটররা অনেক আগেই যুক্তরাষ্ট্রে এসেছেন। তারা নর্থ ক্যারেলিনার মরিসভিলেতে অবস্থান করছিলেন। কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি। যে কারণে পিচের ধরন বুঝতে ব্যর্থ হয়েছে তারা। এর ফলেই বাংলাদেশের কাছে হারতে হয়েছে লঙ্কানদের। হ্যালানগোদা বলেন, ‘কন্ডিশন এবং পিচ ছিল সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি এসেছি। নর্থ ক্যারোলিনায় মরিসভিলে নামক একটি জায়গায় ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে পুরো সময়টা অনুশীলন করতে পারিনি। সেখানকার উইকেট মানসম্মত ছিল না। আমরা একে কিছুটা কঠিন বলে মনে করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি বলবো না যে আমরা হেরেছি। কিন্তু আপনি যখন যুক্তরাষ্ট্রের অন্য ম্যাচগুলোর রেকর্ড দেখবেন, সেখানে কম রানের স্কোর দেখা যাবে। সর্বাবস্থায় পরিস্থিতির সঙ্গে অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে এবং আপনি একটি মোটামোটি মানের স্কোর পেতে হবে যেন বোলাররা স্বাচ্ছন্দে খেলতে পারে এবং দলকে জেতানোর চেষ্টা করতে পারে।’ বৃষ্টির কারণে যেহেতু অনুশীলন করতে পারছিলেন না, সেজন্য নতুন মাঠ চেয়েছিলেন লঙ্কানরা। কিন্তু সেটিও তারা পাননি বলে দাবি করেন হ্যালানগোদা। হ্যালানগোদা বলেন, ‘আমরা আসলে এটা (নতুন মাঠে যাওয়া) করার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব পাইনি। আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারাই আমাদের নর্থ ক্যারোলিনায় জায়গা খুঁজে পেতে সাহায্য করেছিল। অন্য সব জায়গা সম্পূর্ণ দখল করা ছিল। এমনকি আমরা যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে একটি সিরিজ খেলার চেষ্টা করেছি। আপনি জানেন, বাংলাদেশ ইতিমধ্যেই তাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিল। সেই কারণে আমাদের নর্থ ক্যারোলিনা যেতে হয়েছে।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।