পাকিস্তানকে আরও ঋণ দিল চীন – দৈনিক গণঅধিকার

পাকিস্তানকে আরও ঋণ দিল চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৫:০৬
চীনের কাছ থেকে আবারও ঋণের টাকা পেল পাকিস্তান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিয়েছে। ১৩০ কোটি ডলারের একটি ঋণ প্যাকেজের আওতায় এই টাকা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিপর্যস্ত পাকিস্তানের অথনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার ক্ষেত্রে এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে গত মাসের শেষ দিকে পাকিস্তানকে ৭০ কোটি ডলার ঋণ দেয় চীন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার শুক্রবার তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেড (আইসিবিসি) সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, ‘এই ঋণ সুবিধাটি তিন কিস্তিতে হস্তান্তর করা হবে। প্রথম কিস্তির ৫০ কোটি ডলার পেয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে।’ এর আগে গত ২৪ ফেব্রুয়ারি চীন ও পাকিস্তান একটি ঋণ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী বেইজিংয়ের কাছ থেকে প্রথম ধাপে ৭০ কোটি ডলার পেয়েছে ইসলামাবাদ। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ৯০০ কোটি ডলোরর ঋণ পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।