পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার – দৈনিক গণঅধিকার

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৩ | ৫:০৯
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। সোমবার দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেন তিনি। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে কাকারকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান অসীম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খবর ডনের। এতে আরও অংশ নেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার রাজা পারভেজ আশরাফ, সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি, সিন্ধুর গভর্নর কামরান তেসোরি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রহমান, খাইবার পাখতুনখোয়া গভর্নর হাজি গুলাম আলি, পিটিআই সিনেটর শাহজাদ ওয়াসিম এবং পিপিপি নেতা কারিম কুন্ডি। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সঙ্গে করমর্দন করেন আনোয়ারুল কাকার। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে এখন তার প্রথম কাজ হবে নির্বাচনকালীন সময়ে দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিসভা গঠন করা। এর আগে, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে দুই দফা বৈঠকের পর গত ১২ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর ঘোষণা দেয় পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ ও বিরোধী নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে নিয়োগের পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির চিঠি পাঠিয়েছেন। এর আগ পর্যন্ত পাকিস্তানের সম্ভাব্য সরকারপ্রধানের হওয়ার দৌড়ে খুব একটা আলোচনায় ছিলেন না আনোয়ারুল কাকার। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল