পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু – দৈনিক গণঅধিকার

পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩ | ৪:৪৯
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে ফ্যাক্টরিতে বিনামূল্যের পণ্য নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন নারী ও তিন শিশু রয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দেশটির করাচিতে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের সবাই নারী। যার মধ্যে তিন শিশুও রয়েছে। সেখানে এখন উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী। তারা জানিয়েছেন, পণ্য বিতরণ কেন্দ্রের পাশে থাকা একটি নালাতে পড়ে যান নারী ও শিশুসহ অসংখ্য মানুষ। তখন একে-অপরের উপর চাপা পড়েন। এছাড়া একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, ওই নালার ওপর একটি বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। এতে অনেকে বিদ্যুস্পৃষ্ট হন। এ দুর্ঘটনার পর নিহতদের মরদেহ করাচির বালদিয়া শহরের আব্বাসী শাহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের একজন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তাদের কাছে নয়টি মরদেহ নিয়ে আসা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও ছয়জনকে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে দু’টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে শহরের সরকারি হাসপাতালে। এতে করে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, যে ফ্যাক্টটিতে দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্রতি বছর রমজান মাস উপলক্ষ্যে বিনামূল্যের পণ্য ও যাকাত বিতরণ করা হয়। এর অংশ হিসেবে এবারও অসহায়দের ডাকা হয়েছিল। পুলিশ জানিয়েছে, যাকাত ও পণ্য নিতে সেখানে অসংখ্য মানুষ জড়ো হন। ওই সময় ফ্যাক্টরির নালায় পড়ে যান অনেকে। নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে নালায় পড়েই। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। করাচির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল