পাবনায় ছাগলে কলাগাছ খাওয়ায় জামাইকে হত্যা – দৈনিক গণঅধিকার

পাবনায় ছাগলে কলাগাছ খাওয়ায় জামাইকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ১০:০০
পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব সরদার (৩০) দাসপাড়া গ্রামের মকশেদ সরদারের ছেলে। তিনি অভিযুক্ত সিরাজ সরদারের ভাতিজির জামাই। পুলিশ, স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে হাবিবের শাশুড়ির ছাগল সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছের চারা খেয়ে ফেলে। সন্ধ্যায় এটিকে কেন্দ্র করে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এ সময় হাবিবের স্ত্রীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সিরাজুল। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছাগলে কলাগাছ খাওয়া নিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।