পায়ের তালুতে করে সোনা পাচারের সময় ১ জন আটক – দৈনিক গণঅধিকার

পায়ের তালুতে করে সোনা পাচারের সময় ১ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৩ | ৪:৪৮
চুয়াডাঙ্গার দর্শনা থেকে আটটি সোনার বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (১২ এপ্রিল) সকালে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুলতান আহমেদ চাঁদপুরের চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে। ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন তথ্য ছিল এক ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে সোনা পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবেন। ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান করে। সকাল ৭টায় এক ব্যক্তিকে কেরু অ্যান্ড কোম্পানির গেট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেটের সামনে থেকে তাকে আটক করে তল্লাশি করে। এসময় ওই ব্যক্তির পায়ের তালুর সঙ্গে স্কচস্টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯.৬২ গ্রাম (প্রায় এককেজি) ওজনের আটটি সোনার বার জব্দ করা হয়। পরে সুলতান আহমেদকে আটক করে বিজিবি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন