পুলিশকে ফের যে বার্তা দিল অ্যামনেস্টি – দৈনিক গণঅধিকার

পুলিশকে ফের যে বার্তা দিল অ্যামনেস্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৯:৫৪
আবারও পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই তাগিদ দেয়। টুইটে গত ২৯ জুলাই বিএনপির ঢাকার প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ভিডিও যুক্ত করে দেয়। ভিডিওতে দেখা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে। এর আগেও একই ধরনের তাগিদ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার। কর্তৃপক্ষের উচিত কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়া এই অধিকার চর্চায় সহযোগিতা করা। সংগঠনটি এর আগে গত ৪ ও ৮ আগস্ট অনুরূপ বিবৃতি দেয়। গত ৪ আগস্ট অ্যামনেস্টি বলে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি জানায়, পুলিশ হামলা করার আগপর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্তর্বর্তীকালীন দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিংহ বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেসব ভিডিও ও ছবি যাচাই করেছে, সেগুলোতে বাংলাদেশি কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘনের বিষয় ফুটে উঠেছে। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই, আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন কঠোরভাবে আইন মেনে চলে এবং নাগরিকদের বাক্স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশের প্রতি সম্মান জানায়। মানুষের ক্ষতি এড়াতে এবং সংকট যেন ত্বরান্বিত না হয়, সে কারণেই এটা করা দরকার।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন