প্যারিসে শহিদ মিনারের উদ্বোধন ৮ অক্টোবর – দৈনিক গণঅধিকার

প্যারিসে শহিদ মিনারের উদ্বোধন ৮ অক্টোবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৫
ফ্রান্সে অবস্থিত বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে হচ্ছে। আগামী বছর ২১ ফেব্রুয়ারিতে স্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন তারা। প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে এটি নির্মিত হয়েছে। জানা গেছে, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আগামী ৮ অক্টোবর উদ্বোধন হবে এ শহিদ মিনার। এ উপলক্ষে শুক্রবার প্যারিসের অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ। কাজী এনায়েত উল্লাহ বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের অর্জিত এই মাতৃভাষা ও ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই স্মৃতিকে ধরে রাখতে, নতুন প্রজন্মের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে, ফ্রান্সের তুলুজ শহরের পর প্যারিসে স্থায়ী শহিদ মিনার নির্মাণ খুব আনন্দের। বন্ধু মরহুম আব্দুল মানিক একুশে ফেব্রুয়ারি পালন প্যারিসে শুরু করেছিলেন। তার অমর কৃতিত্ব আমাদের স্মরণ রাখতে হবে। শহিদ মিনারের উদ্যোক্তা স্বরুপ সদিওল বলেন, এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশিদের জন্য গৌরবের, বহির্বিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী বলেন, আমরা গৌরবান্বিত মহিমান্বিত একুশে ফেব্রুয়ারির জন্য ভাষা শহিদদের আত্মত্যাগের জন্য আজ আমরা বিশ্ব দরবারে পরিচিত। একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন বলেন, প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্য থেকেও আমরা দেশ মাতৃাকার জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, দেবেশ বড়ুয়া, লুৎফুর রহমান বাবু, ইমরান মাহমুদ, আব্দুল মালেক হিমু, ফয়সাল আহমদ দ্বীপ, শাহ সুহেল, ইকবাল মোহাম্মদ জাফর, রাসেল আহমদ, সাবুল আহমদ, বাদল পাল, তাজ উদ্দিন, ফরিদ আহমদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। প্যারিসে শহিদ মিনার নির্মাণে ব্যয় হয়েছে ৮০ হাজার ইউরো। এ ব্যয়ের সিংহভাগ অর্থ দিয়েছেন প্রধান সমন্বয়ক এবং আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।